সিসি নিউজ: রংপুরের তারাগঞ্জের চিকলীতে ঢাকা কোচের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী আতিয়ার রহমান (৬০) নিহত হয়েছে। তার বাড়ী ফাজিলপুর গ্রামে। এ ঘটনায় মোটর সাইকেল চালক ও আর এক আরোহী গুরতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে।