• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

পীরগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

img_1006পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এর বিদায়ী অনুষ্ঠান সম্পুন্ন হয়েছে। সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন আমি যেখানেই যাবো পীরগঞ্জের মাটি ও মানুষের কথা কোন দিন ভুলবো না। পীরগঞ্জ নামক উপজেলাটি আমার অন্তরে স্মৃতি হয়ে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, মুক্তিযোদ্ধার কমান্ডার ইব্রাহিম খান, পৌর মেয়র কশিরুল আলম, থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান, কৃষি অফিসার আবুল কালাম আজাদ, প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজাওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, ৫নং ইউ’পি চেয়ারম্যান ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সারোওয়ার মোর্শেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ