• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাভারে দুই যুবকের লাশ উদ্ধার

লাশসাভার: সাভারে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের ছায়াবিথী ও রাজাশন পশিচমপাড়া এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে রাজাশনের পশিচমপাড়া এলাকায় একটি আম গাছের ডালে অজ্ঞাত(৩৩) এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। যুবকের পড়নে ছিলো প্যান্ট ও গেঞ্জি।
অন্যদিকে সকালে ছায়াবিথী এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে দিলু নামের (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বতর্মানে লাশটি মর্গে রয়েছে। নিহত যুবকের বাড়ি খুলনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, কীভাবে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ