• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: 12বাবা-মাকে নির্যাতনের দায়ে হরিণাকুন্ডুতে বিল্লাল হোসেন (২১) নামে যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী সবুরা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করতো তাদের নেশাগ্রস্ত ছেলে বিল্লাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে দণ্ডবিধি ৩৫২ ও ৩৫৮ ধারা অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ