বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরলে দোলন (৩৪) নামে এক যুবকের লাশ পুর্ণভবা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পুর্ণভবা নদীর উপর রেল ব্রীজের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিহতের ভাই মুন্না জানায়, গতকাল মঙ্গলবার রেল ব্রীজের পার্শে মাদক সেবন করতো কয়েক যুবক। সেখান থেকে ২ যুবককে আটক করে পুলিশ। অন্য ৩ যুবক পুলিশের তারা খেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে। ২ যুবক সাতার কেটে নদী পাড় হয়ে চলে যায়। দোলন নামক যুকব সাতার না জানায় পানিতে ডুবে যায়।
আজ বুধবার সকালে যুবকের লাশ রেল ব্রীজের নীচে লাশ ভেশে থাকা দেখেলে স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ ঘটনা স্থলে এসে সুরথাল রিপোর্ট তেরী করে। লাশের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জানায়, আমরা গতকাল মঙ্গলবার রেল ব্রীজের পার্শে কোন পুলিশ অভিযান চালায়নি এবং সেখান থেকে কাউকে আটক করা হয়নি।