বোচাগঞ্জ (দিনাজ
পুর) সংবাদদাতা : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি পয়েন্টে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় আজ বুধবার। উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া হাট ও হাট মাধবপুর বাজারে ১ হাজার ২শত হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহরুল হক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সদস্য ফিরোজ্জামান কবীর, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় যুবলীগ সভাপতি মোঃ আকতারুজ্জামান সজিব, আওয়ামী লীগ নেতা মাহবুব খাঁন, ডিলার আবুল কালাম আযাদ, মোঃ সাজু, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক ফরিদ আহম্মেদ, জাহিদ হাসান ডলার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের ভাদুয়ারী হাট ও মাহেরপুর হাটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর। ৬নং রনগাঁও ইউনিয়নের সাদামহল ও চিন্তামুনি বাজারে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আবুল কালাম আযাদ রিপন মোল্লা। বাকী ১, ২ ও ৩ নং ইউনিয়নগুলোতেও একইদিনে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।