চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে এক সন্তানের জননী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে নিয়ে একই স্কুলের শিক্ষক দুই সন্তানের জনক উধাও হওয়ায় খবর মিলেছে।
জানা গেছে, উপজেলার নরশিং ভাঁজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম মন্ডল একই স্কুলের সহকারী শিক্ষিকা ১সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়ায় ঘটনায় একই টপ অফ দা প্রেম চিলমারী। চারদিকেই ছড়িয়ে পড়েছে তাদের প্রেম কাহীনি। সৃষ্টি হয়েছে তোলাপাড়। জানা যায়, উক্ত শিক্ষিকা গত ১৮ জানুয়ারী ২০১৬ ইং উক্ত বিদ্যালয়ে যোগদান করেন। এর কিছু দিন পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের প্রেম কাহীনি। বিষয়টি উক্ত শিক্ষক শিক্ষিকা ধামাচাপ দিয়ে রাখার চেষ্টা করলেও অবশেষে তা সবার নজরে চলে আসে দু’জন ছুটি নেয়ার সাথে সাথে উধাও হওয়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান নিয়ম অনুযায়ী উক্ত শিক্ষিকা এটিও স্যারের মাধ্যমে ২১/০৯/১৬ থেকে ২৭/০৯/১৬ ইং পর্যন্ত সাত দিনের ছুটি নেয় এর পরের দিন ২২/৯/১৬ ইং ছুটি নেয় সহকারী শিক্ষক সাজেদুল। তিনি আরো জানান আজ (বৃহস্পতিবার) আমি জানতে পারলাম তারা একে অপরের সাথে রয়েছে। এবিষয়ে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ হামিদ বলেন উক্ত শিক্ষিকা আমাকে ফোনের মাধ্যমে জানিয়েছে তারা দু’জন বিয়ে করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মাহফুজার রহমান বলেন ঘটনাটি লজ্জা জনক উক্ত শিক্ষক আর শিক্ষিকার আমরা শাস্তির দাবি জানাচ্ছি। অপরদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় তোলপাড়সহ সবার মুখে মুখে এখন চলছে তাদের প্রেম কাহীনি।