• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হিলিতে শিয়ালের কামড়ে ৫ জন আহত

picআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ৫ গ্রামবাসী। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়েছে।
গ্রামবাসীরা জানায়, বুধবার সকালের দিকে লোহাচড়া গ্রামের মাঠে ছাগল চড়াতে যায় গ্রামের মমিন হোসেন। এসময় মাঠে আনোয়ার হোসেন নামে এক বালক গরু চড়াচ্ছিল। তখণ একটি শিয়াল ওই বালককে দেখে দৌড়ে এসে কামড় দিলে বালকটি জলাশয়ে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর শিয়ালটি মমিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখে, কানে, হাতে ও পায়ে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করতে থাকে। ঘটনাটি গ্রামের এক মহিলা দেখে দ্রুত গ্রামে খবর দেয়। এসময় লোকজন এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়। পরে মমিনকে আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করে চিকিৎসকেরা।
গ্রামবাসীরা জানায়, শিয়ালটি পালিয়ে যাওয়ার সময় আরও তিন জনকে কামড় ও আঁচড়ে দেয়। শিয়ালের ভয়ে উপজেলার কয়েকটি গ্রামের লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ