• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ব্আটকরাহ্মণবাড়িয়া: জেলা জামায়াতের সেক্রেটারি কাজী ইয়াকুব আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের সবুজবাগ এলাকায় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মাঈনুর রহমান জানান, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী ইয়াকুব আলীর বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ