• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

ডাকাতদলের হামলায় গরু ব্যবসায়ী নিহত

নিহতচুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় সশস্ত্র ডাকাতরা কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে এক গরু ব্যবসায়ীকে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ গরু ব্যবসায়ী। ডাকাতরা গরু ব্যবসায়ীদের কাছে থাকা নগদ ১৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ মধুখালী মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ভুলু আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন- হানিফ, মিল্কি, তরিকুল,বাবুল, আজিজুল,জিয়া ইকরামুল।
পুলিশ ও আহত গরু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১৫ জন গরু ব্যবসায়ী জীবননগরের শিয়ালমারি পশু হাটে গরু বিক্রি করে লাটা হাম্বার যোগে আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জ মধুখালী মাঠের কাছে ১২/১৬ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তায় কলাগাছ ফেলে গরু ব্যবসায়ীদের বহনকারী লাটা হাম্বারের গতিরোধ করে।
ডাকাতরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে গরু ব্যবসায়ীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের কাছে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
পুলিশ সুপার রশীদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ