সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ ৪ যুবককে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে শহরের গোলাহাট থেকে তাদেরকে আটক করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক অলকান্ত রায় গোলাহাট এলাকার একটি দোকান থেকে মাদক সেবন অবস্থায় চার যুবক আটক করে। আটক চার যুবক হলো, গোলাহাট পানির ট্যাংকি এলাকার মৃত সালাউদ্দিনের পুত্র আহমেদ রোজা ওরফে রাজ (১৯), একই এলাকার আকতার হোসেনের পুত্র সোহেল (১৯), নওগাঁ সদরের বাঙ্গাবাড়ী বিহারী ক্যাম্পের আনোয়ার হোসেনের পুত্র এমরান (২০) ও একই ক্যাম্পের খোরশেদ আলমের পুত্র কাওসার আলম(২২)।
আটকের সময় ওই দোকান থেকে একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।