• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইপিজেডে এবার বিনিয়োগ হয়েছে ৪০৪ মিলিয়ন ডলার

%e0%a6%ac%e0%a7%87%e0%a6%aa%e0%a6%9c%e0%a6%beসিসি নিউজ : বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ৮টি ইপিজেডের শিল্পসমুহে জুলাই-২০১৫ থেকে জুন- ২০১৬-এ বিনিয়োগ হয়েছে ৪০৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। বেপজা জানায়, গত ২০১৫-২০১৬ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে ২০১৫ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং ইপিজেডের শিল্পসমূহে বিনিয়োগ হয়েছে ৪০৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত অর্থবছরে দেশের মোট এফডিআই অর্থাৎ জাতীয় সরাসরি বৈদেশিক বিনিয়োগে বেপজার অবদান প্রায় শতকরা ২০ ভাগ। দেশের ৮টি ইপিজেডের মাত্র ২৩০৭ দশমিক ২৭ একর জমি থেকে বেপজা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রস্গত গত অর্থবছরে মোট ১৬টি নতুন প্রতিষ্ঠানের সাথে বেপজা-র বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই প্রতিষ্ঠানসমূহ শিল্প স্থাপনের জন্য ১৬৭ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে বিনিয়োগে ৩৩৮ মিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অতিক্রম করেছে। বেপজার অধীন ৮টি ইপিজেডের শিল্পসমুহে জুলাই- ২০১৫ থেকে জুন- ২০১৬ এ বিনিয়োগ হয়েছে ৪০৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৫-২৯১৬ অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডে ১১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার, ঢাকা ইপিজেডে ৮০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার, কর্ণফুলী ইপিজেডে ৬০ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার, আদমজী ইপিজেডে ৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার, কুমিল্লা ইপিজেডে ৩০ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার, মংলা ইপিজেডে ১৮ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ১৫ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার এবং উত্তরা ইপিজেডে ৩৩ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ