• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

দিনাজপুরে কমার্স ব্যাংকের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

bcbl-pic1111দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র উদ্যোগে ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) কমার্স ব্যাংক দিনাজপুর শাখার উদ্যোগে সদর উপজেলার পরজপুর ফাসিলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাই সাইকেল তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব রিকোভারী সুদত্ত সেবক বড়–য়া, সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এসএমই শাহ মো. জুনায়েদ ইবনে আমিন।
কমার্স ব্যাংক দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন-উর-রশিদ, ব্যাংকের আইন উপদেষ্টা মো. আমিরুল ইসলাম তুফান, ফরজপুর পাসিলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাদত জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান পাটোয়ারী বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতার যুগে টিতে থাকতে হলে শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের তালিকা করে ব্যাংক কর্তৃপক্ষের নিকট পাঠালে সাধ্যমত তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, দু’টি বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে ৫ জন করে মোট ১০জন ছাত্রীকে ১০টি বাই সাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ