• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা আবারো গ্রেফতার

আটকডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আবারো গ্রেফতার হলো মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রুপা (৩২)। সোমবার ভোর রাতে ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের ছোট রাউতার কাজীপাড়ার নিজবাড়ী থেকে তাকে আটক করে ডোমার থানা পুলিশ। রুপা বেগম কাজীপাড়ার মো. মিজানুর রহমানের স্ত্রী। দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয় ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। ডোমার থানার  জি আর নং-৮৩/১৬ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগেও সে ও তার স্বামী একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করে। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাতে ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের প্রায় দুই সপ্তাহের মধ্যে জামিনে মুক্ত হয়ে আবারো ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে ডোমার থানায় মাদকের একাধিক মামলা রয়েছে ।
এলাকাবাসী জানায়, রুপা দীর্ঘদিন ধরে ডোমারে মাদকের ব্যবসা করে আসছে। তার খপ্পরে পড়ে উপজেলার অনেক ছাত্র-যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। তাই এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ