• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

নীলফামারীতে দুটি কোচের সংঘর্ষে আহত ১৬ যাত্রী

সড়ক দুর্ঘটনানীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। দুটি কোচের মাঝে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে। এ সংঘর্ষে নারী ও শিশুসহ বাস দুটির ১৬ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয়। এ দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাস দু’টি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কেয়া এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি কোচ যার নং-ঢাকা মেট্টো-ব-১১-৫৪৮০ নীলফামারী আসছিলেন। অপরদিকে নীলফামারী থেকে জিসা এন্টারপ্রাইজ নামের একটি বাস যার নং-ঢাকা মেট্রো-ব-১৪-৮০২২ ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের ওই স্থানে একটি বাঁক নেয়ার সময় এ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের নারী, শিশু সহ অন্তত ১৬ যাত্রী আহত হয়েছেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ