ঝিনাইদহ প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যেগ, ঘরে ঘরে বিদ্যুৎ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সেমাবার দুপুর ১টার দিকে শিশু একাডেমি মিলনায়তনে জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়ালার ভূমিকা শীর্ষক এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও বিদ্যৎ বিক্রয় ও বিতরন বিভাগ প্রতিযোগীতায় আয়োজন করে। প্রতিযোগীতায় জেলার ৬টি উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তৃতা প্রতিযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকল্পের প্রকৌশলী আব্দুল মজিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।
প্রতিযোগীতা শেষে বিজয়ী মহেশপুর, শৈলকুপা ও কোটচাঁদপুরের ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, নাইয়ুম জাহাবা ও জুলকার নাইম এর হাতে অতিথিরা পুরুস্কার ও সনদ পত্র তুলে দেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।