সিসি নিউজ : ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন সোমবার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে এ জরিমানা করেন।
প্রতিষ্ঠানগুলো হলো সুপারী আড়তের মেসার্স ঢাকা ট্রেডার্স (৫ হাজার টাকা), সুপারী ব্যবসায়ী নজরুল ইসলাম (৫ হাজার টাকা) ও আজিম উদ্দিন গ্রান্ড হোটেলের (৬ হাজার টাকা)।