• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

রাজধানীতে ভবন ধসে স্কুলছাত্রী নিহত

নিহতঢাকা: রাজধানীর মিরপুরে শাহআলীতে পরিত্যক্ত ভবনের একাংশ ধসে কুলসুম আক্তার নিশি (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় রায়হান (০৯) নামে এক শিশু আহত হয়েছে।
সোমবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিহত নিশি শেরপুর সদর উপজেলার টিক্কাবাড়ি গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে।
শাহ আলী থানার উপ-পরিদর্শক মদন চন্দ্র সাহা জানান, নিশি স্থানীয় সমতা মডেল স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো। মিরপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পাশে টিনশেড ঘরে তার পরিবার থাকতো। ঘটনার সময় টিনশেড বাসার ওপরে পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। এ সময় নিশি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ