নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় দশ টাকা কেজি দড়ে চাল বিক্রয় কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
সরকারের দারিদ্রবান্ধব কর্মসুচির আওতায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেসরকারি সংস্থা আরডিআরএস ফেডারেশন চত্ত্বরে দরিদ্রদের মাঝে চাল বিক্রি করে কর্র্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মোছা. গাবিহা সুলতানা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বের হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম খন্দকার প্রমুখ।
উপজেলা খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম খন্দকার জানান, উপজেলার দশটি ইউনিয়নে ২০ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ৩৩৬ জন হতদরিদ্রের মাঝে দশ টাকা কেজি দরে প্রত্যেক হতদরিদ্র মানুষের কাছে মাসে ত্রিশ কেজি করে চাল বিক্রয় করা হবে।