• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

সরকারি সেবা সহজলভ্য করতে নীলফামারীতে সংলাপ অনুষ্ঠিত

nilphamari-pic-03নীলফামারী প্রতিনিধি: জনগণের মাঝে সরকারি সেবা সহজলভ্য করতে নীলফামারীর জলঢাকায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে পরিষদের মিলনায়তনে  অনুষ্ঠিত সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রনিধি, সাংবাদি ও প্রান্তিক জনগোষ্ঠির  ৪০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালী করণ প্রকল্পের সহযোগীতায় আয়োজিত সংলাপে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জোম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিমুন আক্তার, গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম, কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, আরডিআরএস বাংলাদেশের স্কোপ প্রকল্পের পরামর্শক কর্মকর্তা শাহ আলম ও আবু রায়হান প্রমুখ।
সংলাপে সরকারি সেবা প্রান্তিক জনগণের মাঝে সহজলভ্য করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব কর্তব্য বিষয়ের মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ