• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মতলবের মুন্সিরহাট কওমি মাদ্রাসার দু’শিক্ষার্থী নিখোঁজ

নিখোঁজচাঁদপুর প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কওমি মাদ্রাসার নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাচ্ছেনা তদের বাবা মা। গত ২৫ তারিখ রোববার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। মুন্সিরহাট কওমি মাদ্রাসার নিখোঁজ শিক্ষার্থীরা হলো: রালদিয়া গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে সিয়াম বেপারী (১১) ও এখই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুরুজ খান (ইব্রাহীম) একই সাথে নিখোঁজ হয়।
পরে তাদের পরিবার সন্ধান না পেয়ে মঙ্গলবার বিকেলে চাঁদপুর মডেল থানায় জিডি করেন। এবিষয়ে ইব্রাহীমের পিতা মোহাম্মদ আলী জানান, গত ২৫ তারিখ রোববার বিকেলে আমার ছেলে ও একই গ্রামের সিয়ামের সাথে মাদ্রাসা থেকে বাড়ি যাবে বলে বের হয়। পরে তারা দু’জন মাদ্রাসা কিংবা বাড়িতেও ফিরেনি। মাদ্রাসায় খবর নিলে শিক্ষকরা জানায় তারা দুই জনই বাড়ি যাবে বলে মাদ্রাসা থেকে বের হয়।
এদিকে মঙ্গলবার একটি নাম্বার থেকে ইব্রাহীম তার বাবার কাছে ফোন দিয়ে বলেছে, বাবা আমি অনেক দুরে আমাকে একজন লোক আসতে দিচ্ছে না। ইব্রাহীমের বাবা ওই লোকটিকে ফোন দিতে বললে ফোন কেটে দেয়। পরে কেয়েকবার ডায়াল করলে ফোন বন্ধ থাকতে দেখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কওমি মাদ্রাসার সিয়াম ও ইব্রাহীম দুই ছাত্রের কোনো সন্ধায় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ