বিনোদন ডেস্ক: সময়ের অন্যতম আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা কাজ শুরু করলেন নতুন একটি ধারাবাহিক নাটকের। মাসুম আজিজ ও নজরুল কোরেশীর যৌথ পরিচালনায় নির্মিত এই নতুন ধারাবাহিকটির নাম ”জোসনা করেছে আড়ি”। এ প্রসঙ্গে পিয়া বিপাশা বললেন,”এই ধারাবাহিক নাটকটিতে সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। যা দর্শকদের অনেক বিষয় থেকেই সতর্ক করবে। এমনিতে ধারাবাহিক নাটকে খুব একটা অভিনয় করা হয় না। তবে এই নাটকটির কাহিনী আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।” নাটকটির নির্মাতা সূত্রে জানা গেছে,খুব শীগ্রই এর প্রচার শুরু হবে।