সিসি নিউজ: জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হতে হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
এই সভার পূর্বে কমিটির সদস্যরা সৈয়দপুর রেলওয়ে কারাখানার ক্যারেজ (বগি) ও ওয়াগন সপ’র উৎপাদন কার্যক্রম, পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি ব্রড গেজ (বিজি) এবং ৫০টি মিটার গেজ (এমজি) যাত্রীবাহী ক্যারেজ পূর্নবাসন প্রকল্প ও সৈয়দপুরে রেলওয়ের গুরুত্বপূর্ণ জমি পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।