• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিহতসিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো তিন যাত্রী। বুধবার  রাত সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রোড ডিভাইডারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মুছার ছেলে মোতালেব (৪৫) ও যশোরের সামলাগাঁতীপাড়া রফিকুলের ছেলে  ফারুকের (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম  জানান, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী অটোরিকশাটি মুলিবাড়ী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। চালকসহ আহত হন তিনজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ