• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |

পৌর মেয়রকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

shailkupa-humanchain-pic-2ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আশরাফুল আজমকে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিভিন্ন ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চৌরাস্তার মোড়ে শৈলকুপা হিন্দু, বৈদ্ধ্য ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাজার দোকান মালিক সমিতি ও পৌরবাসীর ব্যানারে মানববন্ধনে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সহ-সম্পাদক আজাদ রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর নায়েব আলী, প্যানেল মেয়র (১) খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, কাউন্সিলর নাজিম উদ্দিন, মুকুল খান ও বকুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি পৌর মেয়র কাজী আশরাফুল আজম, তার ছোট ছেলে রাজিব কাজী, শ্যালক রাসু কাজী ও কর্মী আব্দুর রহিমকে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে।
তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচী। মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত বলে বক্তারা দাবী করেন।
বক্তারা আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার উন্নয়নমূলক কর্মকান্ড ও জনপ্রিয়তা নষ্ট করতেই এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। মানববন্ধনে উপস্থিত হাজার হাজার জনতার পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
শৈলকুপায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা গেছে, ভোক্তা অধিকার লঙ্ঘন আইনে পৌর এলাকার হাবিবপুর মায়ের দোয়া বেকারী থেকে ৩ হাজার, শেখপাড়া রিমা হোটেল থেকে ২ হাজার, মা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ২ হাজার, নন্দী মিষ্টান্ন ভান্ডার থেকে ৩ হাজার ও গাড়াগঞ্জ আব্দুস সাত্তারের জিলেপির দোকান থেকে ১ হাজার সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা ও শৈলকুপা থানার এস,আই ইকবাল কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ