• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |

বগুড়া আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে ছাত্র নিহত

ছুরিকাঘাতসিসি নিউজ : বৃহস্পতিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডার মধ‌্যে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১ জন। জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানিয়েছেন ফুলবাড়ীতে কলেজের পুরাতন ভবনের সামনে এই ঘটনাটি ঘটেছে।
নিহত ইবরাহিম হোসেন সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আহত শিবলু (২৫) ফুলবাড়ী এলাকার শেখ মতিনের ছেলে। তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ