• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ অক্টোবর

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9fঢাকা: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর (সোমবার) পর্যন্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর (রবিবার) পর্যন্ত। ৪ অক্টোবর থেকে শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। কলা ও মানবিক অনুষদের ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ২০ নম্বর থাকছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অন্য অনুষদভুক্ত ইউনিটগুলোতে (এ, বি, ডি, ই, এফ, জি, এইচ) ৮০ নম্বরের পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর থাকছে ২০ নম্বর।
এ, বি, সি, ডি, ই ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা ও এফ, জি, এইচ ইউনিটে আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http://www.juniv.edu) ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ