• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলার চার্জ গঠন

মামলাঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা মামলায় ৩৮৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমানের আদালতে চার্জ গঠন করা হয়।
আদালতে উপস্থিত থাকা আসামিরা এসময় নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। আগামী ২৭ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে হরিণাকুন্ডুু উপজেলা চত্বরে মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপিসহ সমমনা দলগুলো।
২০১৩ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে হরিণাকুন্ডুু উপজেলা চত্বরে কর্তব্যরত কনস্টেবল জিএম ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনায় হরিণাকুন্ডু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ ২২০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ছয় হাজার লোকের নামে হরিণাকুন্ডুু থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ওসি মহিবুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক ৩৮৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।
এই মামলা নিয়ে গোটা জেলায় বেপরোয়া অর্থ বানিজন্য করার অভিযোগ ওঠে। জামায়াতের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য নিহত হলেও মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামী করার অভিযোগ রয়েছে।
পুলিশ হত্যা মামলাকে পুজি করে হরিণাকুন্ডু থানার একাধিক ওসি ও এসআই কোটি কোটি টাকার বানিজ্য করেছে। এ নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক রিপোর্ট প্রকাশিত হলে বেশ কয়েকজন ওসি ও এসআইকে বদলী করা হয়।

বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু
‘থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝিনাইদহ জেলা শিশু একাডেমী এ কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে আজ সকাল ১১ টার দিকে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদেরকে অতি যতেœর সাথে লালন পালন করে গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় কন্যা শিশু দিবস পালিত
‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ কর্মসুচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের শিশু একাডেমীর সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদেরকে উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।আর এর জন্য প্রতিটা অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করেত হবে।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব হাট দিবস উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট চত্তর হতে র‌্যালী বের হয়। র‌্যালীটি পায়রা চত্তর হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করে হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভায় মিলিহ হয়।
হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার হাসানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহামুদুল ইসলাম ফোটন,এ্যাডঃ শওকত আলী,খাইরুল ইসলাম ফুল,ওয়ালিদ হাসান সেফা,নাজিম উদ্দিন জুলিয়াস,রাজু আহমেদ,নুরুল ইসলাম,প্রভাষক লালটু,সাজ্জাদ আহমেদ,শেখ হৃদয় আহমেদ পিকুল প্রমূখ।

মহেশপুরের বাগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মিড-ডে মিল বিতরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে দেশ ব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড ডে মিল চালু করা হয় ।
এরই ধারাবাহিকতায় আজ দুপুরে  মহেশপুর  উপজেলার  নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  উপস্থিত ৪৫০ জন  ছাত্রছাত্রীদের মাঝে মিডডে মিল বিতরণ করা হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণের  উদ্যোগের অংশ হিসাবে জনাব মো: আজিজুর রহমান বিশ্বাস উক্ত মিড-ডে মিলের ব্যবস্থা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এসএমসি কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: জাহাঙ্গীর আলম (স্বপন), মিডডে মিলের সার্বিক ব্যবস্থাপনায়  ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহা: জয়নুল আবেদৗন।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: জাহিদুল ইসলাম , মো: শওকত আলী , শামীমা আফরোজ, ফারহানা ইয়াসমিন ও বিদ্যালয়ের অন্যান কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন জনাব মো: আজিজুর রহমান বিশ্বাসের কনিষ্ঠ ছেলে  মো: মনিরু ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ থাকে যে, অত্র মাসে দ্বিতীয় বারের মতো এই মিড ডে মিল দেওয়া হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ