• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

সৈয়দপুরে নদী থেকে মাদ্রাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধার

%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের সরমংলা নদী থেকে আজাদ আবু কালাম (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের সালুয়া পাড়ায়।

সূত্রমতে, মাঠে কাজ করে বাড়ী ফেরার সময় খরস্রোতা সরমংলা নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যায় শিক্ষক কালাম। পরে নদীর ভাটির দিকে তার লাশ ভেসে উঠে। অপর একটি সূত্র জানায়, আবু কালাম সাঁতার জানতো না। সে স্রোতের টানে নদীর পানিতে ডুবে গিয়ে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম নদী থেকে এলাকাবাসী কর্তৃক মাদ্রাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে সিসি নিউজকে জানান, এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ এখনও পাইনি (৩০ সেপ্টেম্বর, রাত ১টা)। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ