• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসরায়েলে তৈরি হচ্ছে আইফোন ৮

আইফোনপ্রযুক্তি ডেস্ক: অ্যাপলের সব নতুন পণ্যই ইসরায়েলের অ্যাপল কর্মীরা তৈরি করছে। তবে আর কোন তথ্যাদি প্রকাশ না করে প্রতিবেদনে বলা হয়, পরবর্তী আইফোনটি আইফোন ৬এস এবং আইফোন ৭ থেকে ভিন্ন হবে।

এখনও এক মাসও হয়নি আইফোন ৭, ৭ প্লাস বাজারে এসেছে। অথচ এরই মধ্যে আইফোন ৮ সম্বন্ধে গুজব ছড়ানো হওয়া শুরু হয়েছে। অ্যাপল কর্মীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ৮ বর্তমানে ইসরায়েলের হার্জলিয়া শহরে নির্মানাধীন আছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের সব নতুন পণ্যই ইসরায়েলের অ্যাপল কর্মীরা তৈরি করছে। তবে আর কোন তথ্যাদি প্রকাশ না করে প্রতিবেদনে বলা হয়, পরবর্তী আইফোনটি আইফোন ৬এস এবং আইফোন ৭ থেকে ভিন্ন হবে। সম্প্রতি বের হওয়া আইফোন ৭ সিরিজের স্মার্টফোনগুলো আইফোন ৬এস সিরিজের ডিজাইনের আদলে তৈরি। অ্যাপলের ঐ কর্মী জানান, অ্যাপল কর্মীরা নতুন আইফোন নিয়ে কাজ করছে এবং এটিকে ‘আইফোন ৮’ বলে অভিহিত করেছেন তিনি। তাছাড়া প্রতিবেদনে বলা হয়, আসন্ন আইফোন ৮ স্মার্টফোনে বর্তমান মডেল থেকে উন্নতমানের ক্যামেরা থাকবে। তাছাড়া প্রতিবেদন অনুসারে, অ্যাপল ইসরায়েলের ডেভেলপারদের সহায়তা নিয়ে চিপ, স্টোরেজ, ক্যামেরা এবং তারবিহীন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে।

অনলাইনে ছড়ানো গুজব অনুযায়ী, অ্যাপল সম্পুর্ণ নতুন ডিজাইনে আইফোন ৮ বাজারে বের করবে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইফোন ৮ স্মার্টফোনে ওএলইডি (অর্গানিক লাইট-ইমিট্টিং ডায়োড) এজলেস ডিসপ্লে থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাটনে না থেকে ডিসপ্লেতে থাকবে বলেও শোনা যাচ্ছে।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে আইফোন ৭, ৭ প্লাসে এজলেস স্ক্রিন না থাকার কারণ প্রকাশ করেছিল। প্রতিবেদন অনুযায়ী, এজলেস ডিসপ্লের পার্টসগুলো নির্দিষ্ট সময়ের ভিতরে তৈরি না হওয়ার কারণেই সেগুলো আইফোন ৭, ৭ প্লাসে অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ