বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোজেঁর ৪ দিন পর মো. রবিউল ইসলাম রবি (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি গ্রামের ওহি পাড়ার রজব আলী ওরফে বাঘার ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশের এক পুকুরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে খানসামা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠিয়ে দেয়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের বুড়ির হাটে জনৈক হবিবর রহমান হবির মুদিখানার দোকানে রবি কাজ করতো। গত ২৬ সেপ্টেম্বর দোকানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি রবি। অনেক খোঁজাখুজির পরেও তার খোঁজ না পেলে গত ২৯ সেপ্টম্বর খানসামা থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন তার পিতা রজব আলী। অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মরদেহ উদ্ধার হলে সেই মরদেহ রবিউল ইসলাম রবির মরদেহ বলে সনাক্ত করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ ওই দোকানের মালিক হবিবর রহমান ও তার স্ত্রী রশিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।