• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশে বিমানে সেলফি তোলা যাবে না

বিমানসিসি নিউজ: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল অ্যাভিয়েশন বিমানে সেলফি তোলাসহ মোবাইল ফোন ব্যবহারে কিছু নিষেধাজ্ঞা এনে এক নির্দেশনা জারি করেছে।
কর্তৃপক্ষ বলছে বিমানে যেখানে সেখানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। বিমান যাত্রী, বিমান চালক ও কেবিন ক্রুদের সবার জন্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিভিল অ্যাভিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান বলেছেন, “বিমান চলাকালে যাত্রী, চালক, ক্রু সবার জন্যই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। বিশেষ করে বিমান উড্ডয়ন ও নামার সময় এটি বন্ধ রাখতে হয়। কিন্তু দেখা যাচ্ছে বিমান চালক ও কেবিন ক্রুরা অনেক সময় মোবাইল ফোন ব্যবহার করছে, সেলফি তুলছে-যা সমস্যা তৈরি করছে বলে অভিযোগ আসছে। আর এ কারণেই সবাইকে মনে করিয়ে দিতে আবারও এই নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হলো”।
এই নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল অ্যাভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।
নির্দেশনায় বলা হয়েছে- বিমান চলার সময় বিমান চালক ও কেবিন ক্রুরা মোবাইল ফোন ব্যবহার করে সেলফি, ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না।
এছাড়াও বিমানের যাত্রীরা বিমানে ওঠা-নামার সময় মোবাইল ফোনে সেলফি, ছবি বা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না, মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। তবে বিমান আকাশে ওড়ার পর যাত্রীরা স্থির চিত্র ধারণ করতে পারবেন।
এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন যেটির ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে-সেই স্মার্টফোনটি বন্ধ রেখে বিমানে চলাচল করতে হবে, সেটি চার্জও দেয়া যাবে না।
সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ