• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

ডোমারে মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে তহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ওই সাজা প্রদান করেন। ডোমার থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, মাদক ব্যবসার অভিযোগে গতকাল শুক্রবার রাতে তহিদুলকে তার বাড়ির সামনে থেকে গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাবিহা সুলতানা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত তহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ