• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

‘চ্যানেল আই বাংলাদেশকে তুলে ধরেছে বিশ্বের দরবারে’

01-10-2016_0003সিসি নিউজ:  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন,চ্যানেল আই মাটি ও মানুষের পক্ষে কথা বলে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ভালো কিছু সম্প্রসারণের পাশাপশি গঠনমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। অপসাংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের পাওয়া-পাওয়া পুরণ করে মনি কোঠায় অবস্থান নিয়েছে চ্যানেল আই। বস্তুনিষ্ট সংবাদ প্রচার করছে। এগিয়ে চলেছে চ্যানেল আই।
চ্যানেল আই’র ১৮তম জন্মদিনে  আজ শনিবার দিনাজপুরে আলোচনা সভা ও কেক কাটা জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহন।অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম,পুলিশ সুপার মো.হামিদুল ইসলাম,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধূরী শামিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ এবং দিনাজপুর স্বাধীনতা চিকিৎসক  পরিষদের সভাপতি ও বেতার-টেলিভিশন শিল্পী পরিষদের সভাপতি ডা. শহীদুল ইসলাম খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুরে চ্য্যানেল আই’র ১৮তম জন্মদিন উদযাপন কমিটি’র আহবায়ক জহির শাহ্ ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। অনুষ্ঠানে সঞ্চালন করেন,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও ধারাভাষ্যকার রফিক।
আলোচনা সভা শেষে চ্যানেল আই’র ১৮তম জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোসাদ্দেক হুসাইন,হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র মোস্তাফা কামাল রাজ,বিশিষ্ট চিকিৎসক বি.কে.বোস,হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন হোসেন,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, দিনাজপুর সঙ্গীত কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদিন,আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সহ-সভাপতি এস,এম খালেকুজ্জামান রাজু, আবুল কালাম বাবুল, বিশিষ্ট লেখিকা জিনাত রহমান,  রোটারিয়ার শামীম কবির, শিক্ষাবিদ করীর মাষ্টার, যুব সংগঠক মিনারুল ইসলাম মিনার, সমাজ সেবক আজাহার আলী মেম্বারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, নারী নেত্রী, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সৃষ্টি হয় এক সেতুবন্ধনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ