• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

মাশরাফি ভক্তের কাণ্ড (ভিডিও)

maash_52920_52923সিসি ডেস্ক: প্রিয় তারকার সান্নিধ্য পেতে মানুষ কত কিছুই না করে। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

শনিবার চলছিল বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। তখন ২৮.২ ওভারের খেলা চলছিল। বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ঠিক সে সময় হঠাৎ মাঠে দৌড়ে ঢুকে পড়েন এক ভক্ত। সবাই তখন হতবাক। ওই দর্শক মিডঅনে দাঁড়ানো মাশরাফির দিকে ছুটে যান। এ সময় মাশরাফিও বুঝতে পারেননি কী হচ্ছে। কাছে এসেই মাশরাফিকে জড়িয়ে ধরেন।

নিরাপত্তকর্মীরা সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে ওই ভক্তকে বের করার চেষ্টা করেন। তবে মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপত্তাকর্মীদের বুঝিয়ে বলেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ থেকে বাইরে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেদী হাসান নামের ওই ভক্তকে মিরপুর থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

https://youtu.be/PRHXldIveX8

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ