• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

স্মার্টকার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

হাসিনাসিসি নিউজ: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে স্মার্টকার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রথম দফায় দেশের নয় কোটি ভোটার পাবেন এই আধুনিক কার্ড। যাদের ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এজন্য ব্যয় ধরা ৮৩ কোটি টাকা। প্রতিটি কার্ড বিতরণে ব্যয় হবে নয় টাকার বেশি। এছাড়া স্মার্ট প্রস্তুতে ব্যয় হয়েছে ২ ডলার। যার মেয়াদ থাকবে ১০ বছর। এরপর ফি দিয়ে কার্ড নবায়ন করতে হবে।
স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ডে কার্ডধারী নাগরিকের সব তথ্য থাকবে। কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন।
ইসি সূত্র জানান, যদিও স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেয়া হবে। কিন্তু কার্ডধারীরা কার্ড হারালে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নতুনভাবে তা সংগ্রহ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ