• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পআন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৯৯৫ সালে আয়কর বিবরণীতে তার ব্যবসায় ৯০০ মিলিয়ন ডলার ক্ষতি দেখিয়ে প্রায় ১৮ বছর ধরে মার্কিন ফেডারেল সরকারকে কোনো আয়কর দেননি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিলেও ট্রাম্পের ওই আয়কর বিবরণী এর আগে প্রকাশ করা হয়নি। সম্প্রতি ওই আয়কর বিবরণী প্রকাশ করে নিউইয়র্ক টাইমস পত্রিকা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের শুরুতে আটলান্টিক সিটির তিনটি ক্যাসিনো, এয়ারলাইন্স এবং নিউইয়র্কের ম্যানহাটনে অসময়ে কেনা প্লাজা হোটেল ব্যবসায় ধস নামে। অব্যবস্থাপনার ফলে এসব ক্ষতি থেকে লাভবান হলেও ৯১৬ মিলিয়ন ডলার ক্ষতি দেখিয়ে ১৮ বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন ট্রাম্প।
এ বিষয়ে হিলারি বলেন, ‘ট্রাম্প প্রায় দুই যুগ ধরে কর ফাঁকি দিচ্ছেন। আগেই ধারণা করেছিলাম, তিনি কিছু লুকোতে চাইছেন।’
উল্লেখ্য, চলতি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে হিলারি তার আয়কর বিবরণী প্রকাশ করলেও এ বিষয়ে ট্রাম্পকে বেশ উদাসীন থাকতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ