• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পাকিস্থানের সমর্থনে চীনের ব্রহ্মপুত্র নদের পানি বন্ধ

247674_1আন্তর্জাতিক ডেস্ক: চীন ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদীর পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে নদীটি থেকে ভারতে পানি সরবরাহের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। চীনের সবচেয়ে ব্যয়বহুল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য তিব্বতের উপর দিয়ে প্রবাহিত এ শাখা নদীটির পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ।

তিব্বতের লালহো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ৭৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় হবে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। এর শাখানদী শিয়াবুকু’র ওপর নির্মাণ করা হবে লালহো পানি প্রকল্প। এ প্রকল্প ২০১৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, কয়েক দশক আগে পাকিস্তানের সঙ্গে সম্পাদিত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি পর্যালোচনা করে দেখবে তার দেশ। মোদির এ ঘাষণার পরই চীন ব্রহ্মপুত্রের নদের পানি সরবরাহ বন্ধের পদক্ষেপ নিল। পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন চীনের এ পদক্ষেপের প্রতি বিশ্লেষকরা গভীর নজর রাখছেন। তারা মনে করছেন, চীন ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার করলে তাতে চূড়ান্তভাবে বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ