• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

বারামুলা সেনা ক্যাম্পে হামলা, নিহত ৩

বারমুলা ক্যাম্পআন্তর্জাতিক ডেস্ক: উরির পর এবার বারামুলায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গি হামলা। এখানে ঢুকতে গিয়ে সেনার গুলিতে নিহত দুই জঙ্গি ও আহত হয়েছেন এক জওয়ান৷ চলছে গুলির লড়াই৷ পাল্টা জবাব দিচ্ছে সেনাও৷ ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে রাত সাড়ে দশটা নাগাত হামলা চালানো হয়৷ কমপক্ষে চার থেকে পাঁচ জনের জঙ্গি দলটি হানা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে
এক জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলে খবর৷পাশাপাশি, গ্রেনেড হামলাও চালানো হয়েছে৷ সেনা ঘাঁটির কাছের একটি পার্কের মধ্যে দিয়ে ক্যাম্পে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা৷ দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় দু’জন বিএসএফ আহত হয়েছেন৷ অন্যদিকে ফের উত্তপ্ত কাশ্মীরের আখনুরে ভারত-পাক সীমান্ত৷ এখানে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান রেঞ্জার্স৷পাল্টা জবাব দিচ্ছে বিএসএফ৷

গত বুধবার রাতে উরির বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনী৷ লাইন অফ কন্ট্রোলের ওপারে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে সফল অপারেশন করে ভারতে ফিরে আসে সেনা জওয়ানরা৷

এই ঘটনার পরেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তান সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিদের৷ রীতমতো মনোবল ভেঙে গিয়েছে পাক সেনা এবং জঙ্গিদের৷ শঙ্কা করায় গিয়েছেন, জঙ্গিদের মনোবল বাড়াতে ভারতীয় সেনার উপর আক্রমণ হতে পারে৷ মনে করা হচ্ছে, সেই কারণেই এদিন রাতে কাশ্মীরে সেনা ছাউনিতে আক্রমণ করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ