• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেহেরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে খুন

খুনমেহেরপুর: চাঁদা না পাওয়ায় মেহেরপুরের গাংনী পৌরসভায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রবিবার রাতে কুপিয়ে আহত করার পর রাজশাহী নেয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।
নিহত আবুল খায়ের (৩৫) গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র ইনসারুল হক ইনসুর ছোট ভাই।
নিহতের পরিবার জানায়, পৌরসভার পরিপাড়ার বাবু ওরফে কানা বাবু, আকছার হোসেন ও তার ছেলে রিপন হোসেনসহ ছয়-সাতজন আবুল খায়েরের কাছে চাঁদা দাবি করেছিলেন। এছাড়া তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। এরই জেরে তাকে রবিবার রাত ৯টার দিকে থানাপাড়ায় নিজ বাড়ির কাছে কুপিয়ে জখম করা হয়।
ওসি বলেন, আবুল খায়েরকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহীর উদ্দেশে নেয়া হচ্ছিল। পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ