• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

প্যারিসে বন্দুকধারীর হাতে জিম্মি কিম কারদাশিয়ান

কিম কার্দাশিয়ান 1আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের হোটেল কক্ষ ভেঙে ঢুকে তাকে জিম্মি করে রেখেছে দুই সশস্ত্র বন্দুকধারী। সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে। খবর পিপল ম্যাগাজিন, ডেইলি মেইল ও টিএমজেডের।

অজ্ঞাত পরিচয়ের এই দুটি লোক পুলিশি পোশাকে মুখোশ পরে কিমের কক্ষে ঢুকেছে বলে জানা গেছে। তবে ৩৫ বছর বয়সী এই তারকা ভীষণ আতঙ্কগ্রস্ত হলেও শারীরিকভাবে কোনো আঘাতের সম্মুখীন হননি বলে জানাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো।

কিমের মুখপাত্র ইনা ট্রেসিওকাস বার্তা সংস্থা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবরটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে থাকা কিমের স্বামী সংগীতশিল্পী কানইয়ে ওয়েস্টের কাছে। তাই কনসার্টের মাঝামাঝি পারিবারিক কারণ দেখিয়ে দুঃখ প্রকাশ করে চলে গেছেন ৩৯ বছর বয়সী এই র্যাপার।

প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গত কয়েকদিন ধরে শহরটিতে অবস্থান করছেন কিম। তার সঙ্গে আছে মা ক্রিস জেনার ও ছোট বোন কেন্ডাল জেনার। কিম-কানইয়ে দম্পতির তিন বছরের কন্যা নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট কোথায় আছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ