• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশে অতি দরিদ্র কমেছে: বিশ্বব্যাংক

%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95সিসি নিউজ: বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে বলে বিশ্বব্যাংকের এক হিসেবে দেখানো হয়েছে, যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।

সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য  প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন এবং বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন।

জাহিদ হোসেন জানান, গত অর্থবছরে অর্জিত ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি ধরে তারা অতিদারিদ্র্যের হার হিসাব করেছেন।

তিনি বলেন, এই অঞ্চলে ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়েও বাংলাদেশের এই অর্জন অনেক ভালো।’

জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অনিশ্চয়তার কারণে আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। সেক্ষেত্রে হতদরিদ্রের হার কমে হবে ১২ দশমিক ১ শতাংশ।

যাদের আয় দিনে ১ দশমিক ২৫ ডলারের কম, তাদেরকেই বিশ্ব ব্যাংক ‘অতিদরিদ্র’ হিসেবে চিহ্নিত করে। আর দৈনিক আয় ২ ডলারের কম হলে তাদের ‘দরিদ্র’ বিবেচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ