আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার: রংপুর বিভাগীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৬ এর বাছাই প্রতিযোগীতায় ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষমে শ্রেষ্ট শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন ডোমার উপজেলার বোড়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন ।
ডোমার উপজেলার দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন জানান,নিয়মিত উঠান বৈঠক, মা সমাবেশ, খেলাধুলা, পিকনিক, কাব কার্যক্রম, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সংগে সুসম্পর্ক ও তাদের আন্তরিকতা,বিশেষ চাহিদা সর্ম্পূন শিশুদের তদারকি,অভিভাবকদের সংগে শিক্ষকদের সুম্পর্ক,বিদ্যালয়ে শিক্ষার্থী না আসলে মোবাইলে যোগাযোগ করায় বিদ্যালয়ের সবদিক থেকে উন্নতি হয়েছে ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মন্ডল জানান, উঠান বৈঠক,ম্যানেজিং কমিটির সংগে সুসম্পর্ক, অভিভাবক ও শিক্ষার্থীদের সংগে নিবির সুসম্পর্কসহ বিভিন্ন পাফরম্যানসের কারনে সে বিভাগীয় শ্রেষ্ট হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে আগামী ১৫,১৬,ও ১৭ ই অক্টোবর তিন দিন ব্যাপী জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্টিত হবে । অত্র উপজেলা থেকে সেই সর্বপ্রথম জার্তীয় পযার্য়ে অংশ গ্রহন করছে ।
উল্লেখ্য, প্রতিবছর শ্রেষ্ট শিক্ষক, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্টান, কর্মকর্তা, কর্মচার্রীসহ ১৯টি ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয় ।