• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

পুজা মন্ডপে নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কমিটি গঠনের আহবান -এমপি গোপাল

3কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ‘ধর্ম যার যার উৎসব সবার’ এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অন্যান্য বছরের ন্যায় এইবারও হিন্দু ধর্মালম্বীদের প্রাণের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে পুুশিল প্রশাসনসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশা-পাশি প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন তিনি। সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এর আয়োজনে সরকারের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত ১শ টি দূর্গা পুজা মন্ডপের মাঝে সরকারী অনুদান হিসাবে জি’আর খাতের চাল বিতরন ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত ওইসব কথা গুলো বলেছেন। এসময় তিনি প্রত্যেক পূজা মন্ডপে ৫শ কেজি করে অনুদান হিসাবে চাল প্রদান করেন। আলোচনা ও চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলী সরকার, উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ৬নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার রায় সহ উপজেলার বিভিন্ন দূর্গা পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ অনুষ্টানে বতৃত্তা করেন। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ