সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আজ বুধবার দুপুরে (৫ অক্টোবর) মহাসড়কে ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে ইজিবাইক চালকদের সাথে মটর শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। প্রতিবাদে মটর শ্রমিকরা সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় ইজিবাইক চালকদের হাতে দিনাজপুরের বালুয়াডাঙ্গার মোস্তাফিজুর রহমান মুক্তা নামে এক ব্যবসায়ী গুরতর আহত হয়েছেন। তিনি পিকআপে মালামাল নেওয়ার জন্য সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় আসেন। আহত ওই
ব্যক্তিকে স্থানীয় ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ৪ ঘন্টা পর উভয় সংগঠনের সাথে সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের বৈঠকে গৃহিত সিদ্ধান্ত সাপেক্ষে সন্ধ্যা ৬টার দিকে মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অবরোধ প্রত্যাহার করে নেয়।।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বৈঠকের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।