• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |

ডোমার মহিলা ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠান

2-nobin-boron-picডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরন করা হয়েছে। বুধবার দিনব্যাপি অনুষ্ঠানে কলেজ হলরুমে ছাত্রীদের আয়োজনে প্রথমে নবীন ছাত্রীদের প্রবীন ছাত্রীরা ফুল দিয়ে বরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলেজ অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, সদস্য আনজারুল হক, সামছুল আলম, উপাধক্ষ্য মো: শাহজাহান সরকার, প্রভাষক জাহাঙ্গির আলম, কামরুল হাসান, নবীন ছাত্রী কান্তা প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ