• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

নীলফামারীতে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

মামলানীলফামারী প্রতিনিধি: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুকে কটুক্তি করে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার অভিযোগে বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে নীলফামারীতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। নীলফামারী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম বাদী হয়ে সদর আমলী আদালতে ওই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আকরাম হোসেন মামলাটি গ্রহণ করে আগামী ২০ অক্টোবর মামলাটির আদেশ প্রদানের দিন ধার্য্য করেছেন। মামলার আইনজীবী বাবুল হোসেন বলেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গাত্বক চিত্র প্রদর্শন করায় ওই মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি ৫০০ ও ৫০১ ধারায় গ্রহন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ