সিসি নিউজ: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কথিত প্রেমিকের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের বাবা ও বড় ভাই দেশে ফিরেছেন। আহত খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন খাদিজার বাবা মাশুক মিয়া। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চীন থেকে ফিরেছেন তার বড় ভাই শাহীন আহমেদ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বর্তমানে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে অর্ধেকেরও বেশি সময় অতিবাহিত হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।