• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

বিরামপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

brp-02একলাছুর রহমান, বিরামপুর: আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিরামপুর থানা পুলিশ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পূজা কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় ব্যাক্তিদের নিয়ে বুধবার (৫ অক্টোঃ) থানা চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) শাকিলা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, সহঃ সভাপতি শিবেশ কুন্ডু, সহঃ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা পূজা কমিটির উপদেষ্টা দীলিপ কুমার কুন্ডু, সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, সাংবাদিক মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমূখ। এতে উপজেলার ৩৫টি পূজা কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ