• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহতদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে ট্রাক চাপায় জিতেন্দ্র নাথ রায় (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জিতেন্দ্র নাথ রায় বালুবাড়ী এলাকার প্রফুল্ল নাথ রায়ের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলযোগে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠান টিভি-ফ্রিজ মেরামতের দোকানে যাওয়ার পথে বালুবাড়ী খোকন মৌলভীর মোড় এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ